বাংলাএক্সপ্রেসঃ আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তবে এজন্য পাকিস্তানের সুপ্রিমকোর্ট তাকে ৩০ সেকেন্ডের প্রতীকী কারাদণ্ডে দণ্ডিত করেছে। আদালতে হাজিরা দিয়ে সেই ৩০ সেকেন্ডের হাজতবাস হয়ে গেছে বলে জানিয়েছে পাক শীর্ষ আদালতের সাত সদস্যের বেঞ্চ। তাই শেষ অবধি জেলে যেতে হয়নি তাকে। এএফপি, রয়টার্স, সিএনএন
রায়ে বেঞ্চের প্রধান বিচারপতি নাসির উল মুল্ক
রায়ে বেঞ্চের প্রধান বিচারপতি নাসির উল মুল্ক
বলেছেন, সুপ্রিমকোর্টের নির্দেশনা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করায় পাকিস্তানের সংবিধানের ৬৩(১)(জি) ধারায় প্রধানমন্ত্রী আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে জেলে যেতে না হলেও পাকিস্তানের সংবিধান অনুযায়ী আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় আইনসভার সদস্যপদ খোয়াতে পারেন গিলানি। সেক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হতে পারে। গিলানির আইনজীবী জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। এর ফলে গিলানিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়ার মতো ব্যবস্থা গ্রহণ আবারও বিলম্বিত হবে বলে মনে করছেন অনেকেই। পুরো প্রক্রিয়া শেষ হতে চার মাস সময় লাগতে পারে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো পুনরায় চালু না করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। তবে এ ব্যাপারে গিলানি বলেন, রাষ্ট্রের প্রধান হিসেবে মার্জনা পাওয়ার অধিকার রাখেন প্রেসিডেন্ট জারদারি। সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ঘুষের টাকা সরিয়ে নেয়ার অভিযোগ রয়েছে জারদারির বিরুদ্ধে। তবে দুর্নীতির এসব অভিযোগ আগে থেকেই অস্বীকার করে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন জারদারি।
পাকিস্তানের সুপ্রিমকোর্টের বিচারপতি নাসিরুল মুলেকর নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার সকালে এ রায় ঘোষণা করেন। গিলানির বিরুদ্ধে তিন মাস ধরে এ মামলার বিচার প্রক্রিয়া চলছিল। ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষ হয় গত মঙ্গলবার। গতকাল সকালে রায় ঘোষণার সময় আদালতে গিলানির সঙ্গে তার ছেলে, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ ও দেশি-বিদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমর্থকদের অনেকে তার ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন। রায় শেষে হাসিমুখে আদালত ত্যাগ করেন গিলানি

| < পূববর্তী | পরবর্তী > |
|---|